বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় খাজুরিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই যাত্রী নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ৫:৪১ পিএম
কচুয়ায় খাজুরিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই যাত্রী নিহত

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কচুয়া খাজুরিয়া বাজারের পূর্ব পাশে ভবানীপুর রাস্তার মূখে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে।

নিহতরা হচ্ছেন, হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া আড়াখালের হারুনুর রশিদের ছেলে এলাকার সিএনজি চালক সোহেল, একই উপজেলার মৈশামুড়া গ্রামের মিস্ত্রি বাড়ির গোকুল সরকার।

শনিবার রাত ১১ টার দিকে কুমিল্লাগামী ট্রাক ও শাহরাস্তিগামী সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সিএনজির দুই যাত্রী নিহত হয়। রিপন নামে আহতের বাড়ি হাজীগঞ্জের মৈশামূড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী হান্নান জানান, বালুবাহি ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। সড়ক দুর্ঘটনার পর সড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা।

Model Hospital

চাঁদপুর পুলিশ সুপার মিলন মাহমুদ প্রিয় চাঁদপুরকে জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে কচুয়া থানার দু’টি টিমকে পাঠানো হয়েছে। বালুবাহি ড্রাম ট্রাকটিকে স্থানীয়রা আটক করে রেখেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital