সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে জাতীয় শোক দিবসে ডা: সাগরের ফ্রী চিকিৎসা সেবা পেলেন ৮ শতাদিক রোগী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৪:৪৭ পিএম
ফরিদগঞ্জে জাতীয় শোক দিবসে ডা: সাগরের ফ্রী চিকিৎসা সেবা পেলেন ৮ শতাদিক রোগী
নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা প: ইউনিয়ন এর আব্দুল হাকিম বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৫ ই আগষ্ট সোমবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৮ শতাদিক রোগী কে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।
এই সময়  চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: হারুন অর রশিদ সাগর, চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মেডিসিন ডা: সাইফুল ইসলাম সোহেল, লক্ষীপুর জেলার কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: ফজলুর রহমান সহ ডিপ্লোমা ডাক্তার আবদুর রউফ রুবায়েত, ডাক্তার মো: হাসান সহ আরো কয়েকজন।
ফ্রী মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা প: ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী ফরিদ ও সাধারণ সম্পাদক রাসেল মজুমদার সহ নেতৃবৃন্দ।
মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের উদ্দেশ্য ডা: হারুন অর রশিদ সাগর বলেন, আজকের দিনে বাংলাদেশের রাখাল রাজা হাজার বছরের সেরা বাঙ্গালী জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের ৪৭ তম সাহাদাত বার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের জন্য কিছু একটা করার প্রয়াসে প্রতিবছরের ন্যায় এই বছর ও চেষ্টা করছি মহান নেতাকে স্বরন করতে, তার আত্মার শান্তি কামনায় মানুষের পাশে দাঁড়াতে। আজকের দিনে আমি দাবী জানাই জাতীর জনকের হত্যাকারী পলাতক আসামিদের দ্রুত সময়ে পিরিয়ে এনে রায় কার্যকর করা হোক। এবং এই হত্যা কান্ডের পিছনের কুশীলবদের ও চিন্হিত করার দাবী জানাই। তিনি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেয়া সকল চিকিৎসকদের ধন্যবাদ জানান এই মহৎ কাজে সময় দেয়ার জন্য।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।