বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২, স্বজনদের শোকের মাতম

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২১ নভেম্বর, ২০২১, ১১:৪৩ এম
কচুয়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২, স্বজনদের শোকের মাতম

মো: রাছেল, কচুয়া : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার খাজুরিয়া বাজারের পূর্ব পাশে ভবানীপুর রাস্তার মূখে বালুবাহী ট্রাক ও যাত্রবাহী সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে।

নিহতরা হচ্ছেন, হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া আড়াখালের হারুনুর রশিদের ছেলে সিএনজি চালক সোহেল (৩৫) এবং একই উপজেলার মৈশামুড়া গ্রামের মিস্ত্রি বাড়ির সেকুল সরকার (৩২) ।

শনিবার রাত ১১ টার দিকে কুমিল্লাগামী ট্রাক ও শাহরাস্তিগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক ও এক যাত্রী মারা যায়।এবং অপর যাত্রী হাজীগঞ্জের মৈশামূড়া গ্রামের শহিদ মিয়ার ছেলে রিপন হোসেন (৩০) কে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এঘটনায় নিহতদের বাড়িতে স্বজনদের শোকের মাতম চলছে।

প্রত্যক্ষদর্শী হান্নান জানান, বালুবাহি ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর পরই ট্রাক ড্রাইভার ও তার সহযোগী পালিয়ে যায়। দুর্ঘটনার পর প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে রেখে স্থানীয়রা। পরে কচুয়া থানার পুলিশঘটনাস্থলে পৌছে অবরোধকারীদের বুঝিয়ে ২ঘন্টা পর যানবাহন চলাচলস্বাভাবিক করে।

Model Hospital

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে যানবাহন চলাচলের ব্যবস্থা করি। এবং ঘাতক বালুবাহি ড্রাম ট্রাকটিকে জব্দ করে পাশ^বর্তী একটি ফিলিং স্টেশনেরাখা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital