সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে উয়ারুক মেডিল্যাব হসপিটালে ফিজিওথেরাপি সংযোজনে দোয়া মাহফিল 

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৩:৪৯ পিএম
শাহরাস্তিতে উয়ারুক মেডিল্যাব হসপিটালে ফিজিওথেরাপি সংযোজনে দোয়া মাহফিল 
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে উয়ারুক মেডিল্যাব ফিজিওথেরাপি সেন্টার ও নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন উপলক্ষে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮- আগস্ট) বিকেলে উয়ারুক মেডিল্যাব হসপিটালে ফিজিওথেরাপি সেবা সংযোজনে এ
মিলাদ ও দোয়া মাহফিল আলোচনা সভার  আয়োজন করা হয়।ওই দিন মেডিল্যাব ফিজিওথেরাপি সেন্টারের চেয়ারম্যান এড.  এম এস আলম পাটোয়ারীর সভাপতিত্বে ডা: হাসিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, সহসভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া,  সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, মেডিল্যাব হসপিটালের প্রতিষ্ঠাতা ডাক্তার আরিফ উল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ডা. মফিজুর রহমান মজুমদার, থেরাপি ডাক্তার সামিমা আক্তার, মেডিল্যাব হসপিটালের ম্যানেজার মোঃ মিজানুর রহমান, মেডিল্যাব ফিজিওথেরাপি সেন্টারের পরিচালক শাহজান খন্দকার, সেলস প্রোমোশন অফিসার মোঃ খোরশেদ আলম, মার্কেটিং অফিসার ফিরোজ আহমেদ।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মোনাজাত করেছেন আলীগঞ্জ হযরত মাদ্দাহ্ খাঁ (রঃ) জামে মসজিদের ঈমাম মুফতি ফজলুল করিম বাগদাদী। অনুষ্ঠানের শেষাংশে ওই পিজিওথেরাপির সেন্টারের শুভ উদ্বোধনে মুঠোফোন সবাইকে ধন্যবাদ জানান প্রতিষ্ঠানটির প্রধান উদ্যোক্তা ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক নাট্যকার রোটা: মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
উল্লেখ্য, গত এক যুগেরও বেশি সময় ধরে বন্দরনগরী চট্টগ্রামের পাঁচলাইশ সুগন্ধা এলাকায় উক্ত প্রতিষ্ঠানটি প্রচেষ্টা ফিজিওথেরাপি নামে সেবা দিয়ে আসছে। ওই সফলতার ভিত্তি করে কর্তৃপক্ষ তাদের নিজ এলাকায় সর্বাত্মক সেবার প্রতিশ্রুতি দিয়ে এই সেবাটুকু উন্মোচন করল। এখন থেকে যে কেউ চাইলে অর্থোপেডিক, নিউরোলজিক্যাল,  স্পোর্টস, জেরিয়াট্রিক, পেডিয়োট্রিক ফিজিওথেরাপি সেবা অভিজ্ঞ ডাক্তার কর্তৃক গ্রহণ করে সুস্থ থাকতে পারেন ।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।