সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বাদল গাজী ‘কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ডে’ মনোনীত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ১১:৪২ এম
বাদল গাজী ‘কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ডে’ মনোনীত

সাইদ হোসেন অপু চৌধুরী : সামাজিকতা ও মানবিকতার মধ্য দিয়ে এগিয়ে চলছে এই সমাজ ও দেশ। তবে যে কোন পেশায় থেকে সেই ব্যক্তি সমাজ তথা দেশকে এগিয়ে নিতে পারেন। যদি কিনা তার হৃদয়ের দেশপ্রেমকে লালন করতে পারেন। আর এমনি ব্যক্তিত্ব চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ের অফিস সহকারী মোঃ বাদল গাজী।

যিনি সমাজ বিনির্মাণে আলোকবর্তিকার মতো কাজ করে যাচ্ছেন নিরবে নিঃভূত্তে। তাকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানে স্বীকৃতি স্বরূপ কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদানে মনোনীত করা হয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারী প্রাদুর্ভাবের শুরুতে সরকারের নির্দেশনা পালনে মাঠ পর্যায়ে কঠোর মানবিকতার পরিচয় দেন তিনি। সেই সাথে তিনি জীবন বাজি রেখে সর্ব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, প্রাণঘাতী করোনাভাইরাস মহামারী প্রাদুর্ভাবের শুরু থেকে ওই সময় করোনা আক্রান্তের ভয়ে কেউ ঘরের বাইরে আসেনি। কিন্তু বাদল গাজী চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের ব্যক্তিগত পক্ষ থেকে ত্রাণ, ঔষধ ও খাদ্য সামগ্রী মানুষের ঘরে পৌছে দেন, এমনকি নিজের জীবনের মায়া ত্যাগ করে সে সার্বক্ষণিক চাঁদপুরের পুলিশ ও জেলা প্রশাসন সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।

এমন কি সাম্প্রতিক সময়ে চাঁদপুরের বিকাশ এজেন্ট ব্যাংকিং এর ৬১ লক্ষ টাকা ভুলবশত অটো রিক্সায় ফেলে রেখে চলে যায় এক ব্যক্তি। টাকার খবর বাদল গাজীর নজরে আসলে তিনি তাৎক্ষণিক চাঁদপুর মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাসিম উদ্দিনকে অবগত করেন, ওসি টাকাগুলা উদ্ধার করতে সক্ষম হন, টাকা উদ্ধার হওয়ার ঘটনা চাঁদপুরের সাবেক পুলিশ সুপার, বর্তমানে হাইওয়ের ডিআইজি মোহাম্মদ মাহাবুবর রহমান পিপিএম বার এর নজরে আসলে তিনি মুঠোফোনে বাদল গাজীকে ধন্যবাদ জানান।

Model Hospital
সততার নিষ্ঠা আন্তরিকতা দেখে বাদল গাজীকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে  আলোচিত হয়ে সংবাদ প্রচারিত হয়। তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় সকল দুর্যোগে দুঃসময় মানুষের পাশে দাঁড়াবার জন্য বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২ মনোনীত করেন।

উল্লেখ্য: আগামী ২৭ আগষ্ট শনিবার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে বিচারপতি এস এম মজিবুর রহমান এর কাছ থেকে বাদল গাজী অ্যাওয়ার্ড গ্রহণ করবেন।

দেশে ফিরতে দিল্লিতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন : রয়টার্স

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম
দেশে ফিরতে দিল্লিতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন : রয়টার্স