বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ১২:১৮ পিএম
মতলব উত্তরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে।

পরে বটমূলে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন মতলব উত্তর জন্মাষ্টমী উদযাপন পরিষদ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।

মতলব উত্তর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিমল দাসের সভাপতিত্বে ও উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার বাঢ়ৈ এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ইসকন এর আহ্বায়ক যুগল কৃষ্ণ রায়, সাবেক প্রধান শিক্ষক বাবু রাধেশ্যাম রায়, জাগো হিন্দু পরিষদের আহ্বায়ক প্রভাত চন্দ্র ভৌমিক, সাবেক ছাত্রনেতা বিষ্ণুপদ সরকার’সহ হিন্দু ধর্মলম্বী নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আশরাফুল হাসান বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সেই লক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে থেকে উৎসব পালন করব। তিনি বলেন, ধর্মটা একটা আত্মশুদ্ধির ব্যাপার। সকল ধর্মেই দুষ্টের দমন ও সৃষ্টের লালনের কথা বলা হয়েছে। তাই ধর্মের নিয়ম নীতি অনুসরণ অনুকরণ করতে হবে। তাহলেই ধর্মের মাধ্যমে মানব জাতির কল্যাণ বয়ে আনা যাবে।

Model Hospital

জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানটি ছোট পরিসরে হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। তবে আগামীতে আরো বড় পরিসরে করার প্রত্যয় ব্যক্ত করেন ইউএনও।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।