শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘অদম্য’

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২১ নভেম্বর, ২০২১, ১২:০৭ পিএম
চাঁদপুরে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘অদম্য’

সশস্ত্র বাহিনী দিবসে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অদম্য’। রোববার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাঁদপুরের পুরাতন লঞ্চ টার্মিনালে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

নৌবাহিনীর একাধিক সূত্র জানায়, গত শুক্রবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের ডেডি রেসপন্স বার্থ (আরআরবি) থেকে জাহাজটি চাঁদপুরে আসে। সোমবার (২২ নভেম্বর) যুদ্ধজাহাজটি চাঁদপুর ছেড়ে পূর্বের গন্তব্যে ছেড়ে যাবে।

সূত্র আরও জানায়, জাহাজের দৈর্ঘ্য ৫০ মিটার, প্রস্থ ৭ দশমিক ৫০ মিটার। এ জাহাজটির গতি ঘণ্টায় ২১ নটিক্যাল মাইল। জাহাজে দুটি ৩৭ মিলিমিটারের মাঝারি জাহাজ ও বিমান বিধ্বংসী কামান, দুটি ২০ মিলিমিটারের বিমান বিধ্বংসী কামান রয়েছে। জাহাজটিতে ৫০ জন নাবিক এবং তিনজন অফিসার রয়েছেন। সাব মিশাইলগান, এন্টি এয়ারক্রাফটগানসহ বেশকিছু অস্ত্র রয়েছে।

জাহাজের কমান্ডিং অফিসার লে. কমান্ডার মুজাহিদুর রহমান সুফির নেতৃত্বে চাঁদপুরে নিয়ে আসা হয়। বর্তমানে সেটির প্রদর্শনী চলছে।

Model Hospital

হাসিবুল ইসলাম, জসিম গাজী ও মনির হোসেনসহ বেশ কয়েকজন দর্শনার্থী জানান, খবর পেয়ে যুদ্ধজাহাজটি একনজর দেখতে ছেলে-মেয়েদের নিয়ে এখানে এসেছি। আশা করি ছেলে-মেয়েরা জাহাজটি দেখে কিছু শিখতে পারবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital