শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৪:৩৩ পিএম
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ
গাজী মোঃ মহসিন : দ্রব্যমূল্য তেল-গ্যাস-বিদ্যুৎ ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড বিএনপির উদ্যােগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ আগষ্ট) বিকাল ৫টায় বাবুরহাট একাদশ ক্লাব মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক মতলব বাবুরহাট পেন্নাই সড়ক পদক্ষিণ করে বিসিক শিল্প নগরী হয়ে মধ্য বাজার দিয়ে জেলা পরিষদ থেকে ফিরে একই স্থানে এসে সমাবেশে ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসীন মজুমদার লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বাবুল মালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আখতার হোসেন মাঝি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি ফজলুল হক সেলিম।
এসময় চাঁদপুর পৌর বিএনপির সহ সভাপতি সেন্টু পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সালমান, কবির খান, ইমাম হোসেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি আবু তাহের খোকা, সহ সাংগঠনিক সম্পাদক একেএম আলমগীর কবির সরকার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাডঃ নুরুল আমিন আকাশ, যুগ্ম সাধারন সম্পাদক কামাল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, যুগ্ম আহবায়ক সোহাগ খান, কাইয়ুম খান, সহ- সাধারন সম্পাদক পারভেজ আলম রবিন, সহ সাংগঠনিক সম্পাদক জাফর প্রধানীয়া, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহসিন খান, জেলা  কৃষকদলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, ৬নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি মোঃ সেকুন, ১৩নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি ফিরোজ পাটওয়ারী, ১৪নং ওয়ার্ড পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর পাটওয়ারী, বিএনপি নেতা এরশাদ মজুমদার, পৌর ছাত্রদলের আহবায়ক মামুন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক বারক ভুঁইয়া, ১৪নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মোবারক পালোয়ান, যুগ্ম আহবায়ক মান্নান গাজী, সেলিম শেখ, মেহেদী হাসান মাল, সদস্য সচিব জাহাঙ্গীর শেখ, ১৪নং ওয়ার্ড পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল মাল, ছাত্রদল নেতা ফরহাদ মাল, মামুন ঢালী, মুজাম্মেল খান, দিদারুল ইসলাম, নাঈম মালসহ পৌর ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ১৪নং ওয়ার্ড পৌর মহল্লা কমিটির বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital