শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং রুখতে কাছিয়াড়া যুব সমাজের আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২১ নভেম্বর, ২০২১, ১:৩০ পিএম
মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং রুখতে কাছিয়াড়া যুব সমাজের আলোচনা সভা
এস. এম ইকবাল : ফরিদগঞ্জ পৌরসভাস্থ দক্ষিণ কাছিয়াড়া যুব সমাজের উদ্যোগে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং রুখতে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর শনিবার সন্ধায় কাছিয়াড়া মহিলা মাদ্রাসা মিলনায়তনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 দক্ষিণ কাছিয়াড়া বাইতুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ আব্দুর রব এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর মোহাম্মদ হোসেন বলেন, ‘আমাদের চারপাশে ক্রমবর্ধমান মাদকের কারবার, কিশোর গ্যাংয়ের উৎপাত এবং  ইভটিজিং দেখেই বুঝা যায় আমাদের সমাজটা দ্রুতই নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের দেশ ও জাতির সম্পদ আগামীর কান্ডারী তরুণেরা নিঃশেষ হয়ে যাচ্ছে। সমাজে অস্থিরতা, বিশৃঙ্খলা, অসিহিষ্ণুতা বেড়ে চলেছে।
সমাজের গভীর থেকে এ সকল অন্যায় অনিয়ম উৎখাত করা না গেলে প্রশাসন আর আইন-আদালত দিয়ে এর পতন ঠেকানো যাবে না। তাই কাছিয়াড়া যুব সমাজের এ উদ্যোগ সমাজের জন্য অপরিহার্য একটি পদক্ষেপ। সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ সমাজ গড়ে তুলতে হবে। ছাত্ররাজনীতির ভুল চর্চা এবং প্রযুক্তির অপব্যবহার রোধ করতে হবে। মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং মুক্ত কাছিয়াড়া উপহার দিয়ে যুব সমাজ একটি মাইলফলক রচনা করবে বলে বিশ্বাস করি।
চাঁদপুর সরকারী কলেজের শিক্ষার্থী ও ছাত্র সংগঠক নাজির আহমেদের সঞ্চালনায় সভায় অন্যান্যের বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসেন মিয়াজী, উপজেলা যুবলীগ নেতা জিল্লুর রহমান দিপু, যমুনা ট্রাভেলস’র স্বত্তাধিকারী আনোয়ার হোসেন, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম মাসুদ, ফরিদগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক বরকত উল্যাহ, হাফেজ আব্দুল্লাহ আল ফয়সাল, চিকিৎসক পারভেজ হোসেন, শিক্ষক জয়নাল আবেদিন, লোকমান হোসেন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital