বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নবাগত ইউএনও’র সাথে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৪:১৮ পিএম
নবাগত ইউএনও’র সাথে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

মো. রাছেল : নবাগত কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সাথে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ মিলনয়াতনে কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোনিক ভৌমিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মহিউদ্দিনের নবাগত নির্বাহী কর্মর্কতার সভাপতিত্বে ও কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মেদ মহিউদ্দিনের সঞ্চনলনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা সহকারি কমিশনার ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানার অফিসার ইনর্চাজ মো.মহিউদ্দিন।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন,সাবেক সভাপতি মো. আলমগীর তালুকদার, রাকিবুল হাসান,নির্বাহী সদস্য সনতোষ চন্দ্র সেন, নির্বাহী সদস্য ও পাক্ষিক কচুয়া কন্ঠ সম্পাদক হাবিব উল্লাহ্ হাবিব,সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, আমির হোসেন ও আফাজ উদ্দিন মানিক, যুগ্ম-সাধারন সম্পাদক ইউনুছ মিয়া,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম,সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,সাবেক সাধারন সম্পাদক আহসান হাবিব সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাকিব,প্রচার সম্পাদক আবু সায়েম মৃধা,ক্রড়ী ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবু সাইদ,নির্বাহী সদস্য ফরহাদ চৌধুরী, সাইফুল ইসলাম সুমন, মো. রাসেল,রাজিব চন্দ্র শিল প্রমুখ।

এই মতবিনিময় সভায় মিলত হওয়ার পূর্বে সকাল ১০টায় বীরমুক্তি যোদ্ধাদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মতবিনিময় করেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।