বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আমন মৌসুমে পর্যাপ্ত সেচের পানি সরবরাহের লক্ষ্যে সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৫:০০ পিএম
মতলব উত্তরে আমন মৌসুমে পর্যাপ্ত সেচের পানি সরবরাহের লক্ষ্যে সভা

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে আমন মৌসুমে পর্যাপ্ত সেচের পানি সরবরাহের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ জরুরি সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি উন্নয়ন কর্পোরেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। বক্তব্যে তিনি বলেন, যেকোনো মূল্যে আমন মৌসুমে কৃষককে পানি পেতে হবে। যেহেতু এবার বৃষ্টিপাত কম হচ্ছে তাই সেচ পানিই কৃষকের একমাত্র ভরসা। তাই সকল প্রতিকুলতা ভেঙ্গে কৃষকের ক্ষেতে পানি পৌছাতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের সুবিধা অসুবিধা আমাদেরই দেখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতে যে উন্নয়ন করছেন এবং কৃষকদের যে সুযোগ সুবিধা দিচ্ছে তা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। তাই আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প উন্নয়নে ও কৃষি এবং কৃষকের উন্নয়নের লক্ষ্যে কাজ করি। প্রকল্পের সকল খাল ও সেচ ক্যানেল বেদখল ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সকলে সজাগ থাকবেন। যেকোনো সময় কৃষক যাতে পানি পায় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের অনুরোধ জানান তিনি।

Model Hospital

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এর সভাপতিত্বে এবং মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, বিএডিসি চাঁদপুরের সহকারী প্রকৌশলী ইমরুল কায়েস মির্জা কিরন, উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের উপবিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) মোশাররফ হোসেন, উপসহকারী প্রকৌশলী জামাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. সালাউদ্দিন, মতলব উত্তর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সামছু উদ্দিন প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম, ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম’সহ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের অধীনস্থ সকল সমিতির নেতৃবৃন্দ।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন বলেন, আমরা সারাক্ষণ কৃষকের সুবিধার কথা চিন্তা করি। কারণ কৃষকদের মাধ্যমেই আমাদের খাদ্যের চাহিদা মিটে। গত মৌসুমে এই প্রকল্পে ১১০ কোটি টাকার খাদ্য উৎপাদন হয়েছে। এই ধারাহিকতা বজায় রাখতে কৃষক পর্যাপ্ত পানি ও অন্যান্য সুবিধা অব্যাহত রাখতে সবাইকে কাজ করতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital