বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের দরিদ্র জনগোষ্ঠির উন্নয়ন হবে: ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৫:০৯ পিএম
চাঁদপুরের দরিদ্র জনগোষ্ঠির উন্নয়ন হবে: ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর পৌরসভা, ইউকেএইড ও ইউএনডিপির সহযোগিতায় ‘শহরের দরিদ্র সম্প্রদায়ের জীবিকা উন্নয়ন প্রকল্প’ উদ্বোধন করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন।

বুধবার (২৪ আগস্ট) দুপুরের পর শহরের যমুনা রোড এলাকায় প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র মো. জিল্লুর রহমান, এলজিইডির যুগ্ম সচিব মাছুম পাটওয়ারী ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ।


গনমাধ্যমকে দেয়া বক্তব্যে ব্রিটিশ হাইকমিশনার বলেন, আমরা সংশ্লিষ্ট ও স্থানীয়দের সাথে কথা বলেছি। এর মাধ্যমে শহরের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের জন্য স্থানের গুরুত্ব ও উন্নয়নের সম্ভাব্যতা নিরুপন করতে আলোচনা হয়েছে। আমাদের আশ্বাস অনুযায়ি এ কার্যক্রম চালিয়ে যাব। বাংলাদেশে আমরা বিভিন্ন ধরণের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি। আমাদের এই প্রজেক্টের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির শিক্ষা, চিকিৎসা ও মাটির ব্যবস্থাপনার উন্নয়ন হবে। আশা করছি এখানে আমরা এই প্রজেক্টের মাধ্যমে ভালো কিছু দেখতে পাব।

উদ্বোধন শেষে বিকেলে তিনি শহরের ৭নম্বর ওয়ার্ডের যমুনা রোডসহ আশপাশের দরিদ্র জনগোষ্ঠীর সাথে কথা বলেন।

Model Hospital

এই প্রকল্প পরিদর্শনসহ সংশ্লিষ্ট কাজে ব্রিটিশ হাইকমিশনার দুই দিনের সফরে চাঁদপুরে এসেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital