শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নৌকার বিপক্ষে কাজ করায় মতলব উত্তরে ২৬ নেতাকে দল থেকে বহিষ্কার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২১ নভেম্বর, ২০২১, ১:৪২ পিএম
নৌকার বিপক্ষে কাজ করায় মতলব উত্তরে ২৬ নেতাকে দল থেকে বহিষ্কার

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় ২৬ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।

বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করা ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং আওয়ামী লীগের গঠনতন্ত্র ৪৭ ধারার (ঠ) উপ ধারা মোতাবেক তাদের দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হল। এ অবস্থায় তারা এখন থেকে আর কোনো দলীয় পদ পদবীর পরিচয় দিতে পারবেন না।

বহিষ্কৃতরা হলেন- মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোহন মিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন, শিক্ষা ও মানব সম্পদক বিষয়ক সম্পাদক ফারুক মাস্টার, সদস্য মো. ফেরদৌস আলম সরকার, মো. আনিছুর রহমান, ১ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল মালেক মেম্বার, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া দীপন।

Model Hospital

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জোবাইর আজীম পাঠান স্বপন, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার, আইন বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন বাচ্চু, সদস্য সাইফুল ইসলাম লিমন, কামাল হোসেন গাজী, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম নবী বাদল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসহাক, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সাজাহান, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনির পাটোয়ারী, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মজিদ বেপারী (মধু)।

সুলতানাবাদ ইউনিয়ন উপজেলা আওয়ামী লীগের সদস্য লিয়াকত আলী, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সভাপতি সফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল জানান, বহিষ্কৃতরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরও যেসব নেতাকর্মী দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারী জানান তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital