শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৪:২৩ পিএম
জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অর্ন্তগত শাহতলী জিলানী চিশতী কলেজের গভর্নিং বডির নিয়মিত সভা ও শিক্ষকদের সাথে মতবনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১টায় কলেজের সভাকক্ষে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

কলেজর অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ এর পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সাংবাদিক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, শিক্ষার মান উন্নয়নে কলেজ গভর্নিং বডি কাজ করছে। প্রতিষ্ঠানের সম্পদ রক্ষনাবেক্ষন, অবকাঠামো উন্নয়ন, লেখা পড়ার মানবৃদ্ধির ক্ষেত্রে মনিটরিং জোরদার করতে হবে। শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির সাথে সাথে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোন শিক্ষক কিংবা কর্মচারী অনিয়ম ও বিশৃঙ্খলা করলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। প্রতিষ্ঠানের ভবনগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

Model Hospital

সভাপতি আরো বলেন,প্রতিষ্ঠানের ফলাফল ভালো করতে হবে। সকল শিক্ষককের কলেজে উপস্থিতির আগমন ও প্রস্থান সঠিক সময়ে নিশ্চিত করতে হবে। ছুটি আগমন প্রস্থান গভর্নিং বডির নির্দেশনাসহ যাবতীয় বিষয় অধ্যক্ষের অনুমতি ব্যতিরেখে কোন কাজ করা যাবে না। প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোন অনিয়ম হলে তা বরদাস্ত করা হবে, প্রয়োজনে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। যে সকল বিষয় ভিত্তিক শিক্ষকদের জবাবদিহি করতে হবে। প্রতিষ্ঠানের উন্নয়নে কমিটি শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক সকলে মিলে একসাথে কাজ করতে হবে। সকলের প্রচেষ্টায় যেকোন কাজ সহজ হয়ে যায়। আপনাদের নিয়মিত ক্লাস নিশ্চিত করতে হবে ।

এছাড়াও সভায় শিক্ষকদের পদোন্নতি, উচ্চতর স্কেল, বিধি মোতাবেক চাকুরী স্থায়ীকরণ ও প্রতিষ্ঠাানে নিারপত্তা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এ ছাড়া এদিন শাহতলী জিলানী চিশতী কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় এবং জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভা অনুষ্ঠিত হয় । প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রতিষ্ঠানসমূহের ৪র্থ শ্রেনির কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষকদের সাথে মতবিনিময় সভা শেষে জিলানী চিশতী কলেজসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রতিষ্ঠান সমূহের ৪র্থ শ্রেনির কর্মচারীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় প্রতিষ্ঠান চলাকালীন প্রতিষ্ঠানের ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার পরামর্শ দেন । প্রতিষ্ঠানের চলাকালে ক্যাম্পাসের আশেপাশে কর্মচারীদের টইল জোরদার করতে হবে।

গভর্নিং বডি ও মতবিনিময় সভায় অংশগ্রহন করেন, জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক সামিমা আক্তার, সিনিয়র প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মাওলানা ছোহাইল আহমেদ চিশতী, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো: জিয়াউর রহমান, প্রদর্শক মো: মঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মোসা: মনোয়ার খাতুন, কলেজ গভর্নিং বডির সদস্য ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, কলেজে শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, সহকারি শিক্ষক নাছরীন আক্তার, অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসানসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital