বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মোহনপুর ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী হানিফ সরকার সুষ্ঠু নির্বাচন চান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২১ নভেম্বর, ২০২১, ১:৫০ পিএম
মোহনপুর ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী হানিফ সরকার সুষ্ঠু নির্বাচন চান

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকের মেম্বার প্রার্থী মো. হানিফ সরকার বাবু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান। রবিবার দুপুরে সাংবাদিকদের মাধ্যমে এ দাবী তুলে ধরেন।

এসময় টিউবওয়েল প্রতীকের মেম্বার পদপ্রার্থী হানিফ সরকার বলেন, আমি ৩নং ওয়ার্ডের একজন মেম্বার প্রার্থী। আমি চাই এই ওয়ার্ডে সুষ্ঠু ভোট হোক। সুষ্ঠু ভোট হলে আমি যেকোনো ফলাফল মেনে নিব। আমি সরকার, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এই দাবী জানাই। জনগণ সুষ্ঠু পরিবেশে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করে দিবেন। জনগণের ভোট জনগণ দিবে, যাকে খুশি তাকে দিবে।

তাই মোহনপুর ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ড কেন্দ্রে আমি একজন প্রার্থী হিসেবে সুষ্ঠু নির্বাচন চাই।

তিনি আরও বলেন বর্তমান সরকার উন্নয়নের সরকার, গণতন্ত্রের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তাগিদ দিয়েছেন। তাই আমিও চাই প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হোক।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital