শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে মরহুম এমএ আউয়াল ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ৪:৫৪ পিএম
শাহরাস্তিতে মরহুম এমএ আউয়াল ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা

মো মাসুদ রানা : শাহরাস্তি উপজেলার মেহার দক্ষিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মরহুম আঃ আউয়ালের নামে প্রতিষ্ঠিত মরহুম এম এ আউয়াল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

শুক্রবার (২৬ আগষ্ট) সকাল ৮ টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার মেহের কালিবাড়ি মাজার রোডস্থ পপুলার হাসপাতালে এ সেবা দেয়া হয়েছে।

এতে ৩ শতাধিক গরীব ও অসহায় রোগীদের স্বাস্থ্য সেবা দেন মরহুম এমএ আউয়ালের মেঝ ছেলে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগের কনসালটেন্ট ডাঃ আহসানুল কবির ও পপুলার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার গাইনী চিকিৎসক ডাঃ সৈয়দা সালিমা জিনান।

প্রসঙ্গত, বৃহত্তর মেহার ইউনিয়নের প্রেসিডেন্ট (চেয়ারম্যান) মরহুম আকিয়ত উল্যাহর পুত্র মরহুম আঃ আউয়াল শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মেহার দক্ষিণ ইউনিয়নের সফল চেয়ারম্যান হিসেবে সুখ্যাত ছিলেন। ২০০৩ সালের ২২ এপ্রিল তিনি ইন্তেকাল করেছেন। তাঁর বড়ছেলে মোঃ সাইফুল কবির (এমএসসি) শাহরাস্তি পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পেশায় ব্যবসায়ী। মেঝ ছেলে ডাঃ আহসানুল কবির শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। ছোট ছেলে মাহফুজুল কবির উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও পেশায় শাহরাস্তি পপুলার হাসপাতালের চেয়ারম্যান।

Model Hospital

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।