শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির ৩ ইউনিয়নে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৪:৩৯ পিএম
শাহরাস্তির ৩ ইউনিয়নে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
বিশেষ প্রতিনিধি : শাহরাস্তিতে দ্রব্যমূল্য , জ্বালানি তেলের উর্ধ্বগতি, পরিবহন ভাড়া বৃদ্ধি  ও ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে(২৭- আগস্ট) উপজেলার সূচিপাড়া উত্তর-দক্ষিণ, চিতোষী পশ্চিম ইউপি বিএনপি’এবং অঙ্গ সংগঠনের আয়োজনে শোরসাক ও আয়নাতলী বাজারে এটি অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, ওইদিন বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির  কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে  বিকেল ৩টায় উপজেলা ও পৌরসভা  এবং সূচিপাড়া উত্তর- দক্ষিণ ইউপি বিএনপির নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা শোরশাক বাজারে বিশাল বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভার আয়োজন করে। ওই বিক্ষোভ মিছিলে নেতৃবৃন্দের উপস্থিতিতে উত্তাল জনবিস্ফোরণের রূপ নেয়। ওই সময় কর্মী সমর্থকরা সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে ওই দিন বিকেলে চিতোষী পশ্চিম ইউপির আয়নাতলী বাজারে ইউপি বিএনপির আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপনের সঞ্চালনায় এতে ভার্চুয়াল প্রোগ্রামে টেলি কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে দিকনির্দেশনা প্রদান করেন, সাবেক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি, হাজিগঞ্জ শাহরাস্তি বিএনপির সমন্বয়ক, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য লায়ন ইঞ্জি:  মমিনুল হক।
এ সময় ইউপি বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন তিনি বক্তব্য বলেন, দেশে আজ সুশাসন নেই। মানবাধিকার পরিস্থিতি চরম নাজুক। সেজন্য জাতিসংঘের মানবাধিকার প্রধান বাংলাদেশ সফরে এসেছেন। আজ সাধারণ মানুষের জীবন ও জীবিকার অধিকার সংকোচিত হয়ে পড়েছে। রাজনৈতিক ময়দানে জীবনের নিরাপত্তা নেই। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে গিয়ে মানুষ হিমশিম খাচ্ছে। সরকার নতুন আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং ফর্মুলা আবিষ্কার ব্যস্ত রয়েছে। এদেশে পুনরায় নিশীতে ভোট আর হতে দেওয়া হবে না।
আসুন আগামী নির্বাচনে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সরকার গঠন করে এই অভিশপ্ত (আ’লীগ) সরকারকে নির্বাসনে পাঠাতে হবে। সেজন্য এখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বেগম জিয়া ও দেশনায়ক তারেক রহমানের রাজনৈতিক পথ সুগম করতে আন্দোলন ভেগবানের  বিকল্প নেই। তিনি এও বলেন সরকারের লেলিয়ে দেওয়া বাহিনী সম্প্রতি ভোলায় আমাদের ছাত্রদল নেতা নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যা করে। আমরা এই নেক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাই।
ওই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের সদস্য উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কারানির্যাতিত নেতা মো: ফারুক হোসেন মিয়াজী, শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, ছাত্রদলের সাবেক সভাপতি মেহের কলেজের ভিপি মোহাম্মদ জাকির হোসেন, বিএনপি নেতা জসীমউদ্দীন বিএসসি, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এড শাহেদুল হক মজুমদার সোহেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, ছাত্রদলের সদস্য সচিব মোঃ আলী আজগর।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আলী আকবর বেপারী, ছাত্রদল নেতা মোনালিসা, বিএনপি নেতা মাসুদুল কবির,ইউপি বিএনপি সাধারণ সম্পাদক শাহ আলম মাস্টার, থানা বিএনপির সদস্য আবুল কাশেম, যুবদলের ইউপি সভাপতি কাজী সোহাগ, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, ইউপি স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বরাক টিপু, সাধারণ সম্পাদক মোস্তফা, ইউপি ছাত্রদলের সভাপতি দিপু, সাধারণ সম্পাদক রাকিব হোসেন,জাকির হোসেন, সাইফুল, আলী হায়দার, বাহার, গাজী রাব্বি, সাইফুল ইসলাম, মঞ্জু, ইমাম হোসেন, আব্দুল করিম, মহিউদ্দিন প্রমুখ। এছাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital