বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বৃদ্ধার বসতঘর ভেঙ্গে নিল পুত্রবধু জেসমিন বেগম

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৫:২৬ এম
মতলব উত্তরে বৃদ্ধার বসতঘর ভেঙ্গে নিল পুত্রবধু জেসমিন বেগম

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের শেখনগর গ্রামে অসহায় এক শ্বাশুড়ির বসতঘর ভেঙ্গে নিল তারই পুত্রবধূ। মঙ্গলবার সকালে এ ঘটনার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

সরেজমিনে ওই বৃদ্ধা মনি বেগম বলেন, আমার স্বামী সিরাজ গাজী প্রবাসে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এরপর থেকেই আমি আমার স্বামীর ঘরে থাকি। কিন্তু আমার ছোট ছেলে তানজিল গাজীর বউ জেসমিন বেগম ঘরটি ভেঙ্গে নিয়ে গেছে। আমার ছেলের সাথে তার সাংসারিক বিরোধ রয়েছে। কিন্তু সেই সুত্র ধরে আমার থাকার ঘরটি অন্য এক লোকের কাছে বিক্রি করে আজকে তার ভাই কাচারিকান্দির জাহাঙ্গীর সহ সন্ত্রাসী বাহিনীর এসে ভেঙ্গে নিয়েছে। আমি এখন থাকব কোথায়? আমার ছেলে যতটুকু জায়গা পাবে সেটাও লিখে নিছে। আমি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে অভিযোগ করেছি, এখনো কোন সমাধান হয়নি।

ছেলে বউ জেসমিন বেগম বলেন, আমার শ্বশুর প্রবাসে মারা যাওয়ার পর সেখান যে টাকা আসছে সেই টাকার হিসাব আমাদেরকে দেয় নাই। তাই ঘরের বদলে মিমাংসা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মেম্বার সহ সবাই সিদ্ধান্ত দেওয়ার পর ঘর খুলেছি।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য দেওয়ান মো. অলিউল্লাহ বলেন, আমরা ঘর ভাঙ্গার কোন সিদ্ধান্ত দেই নাই। বরং তাদের পারিবারিক দ্বন্ধ মিমাংসা করার জন্য একাধিক বার তানজিলের বউকে ডেকেছি, তিনি কোন কর্নপাত করেন নি। বৃদ্ধার অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদেও ডাকা হয়েছে কিন্তু তিনি আসেননি।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital