বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুপারসপ ‘স্বপ্ন’ এখন কচুয়ার সুলতান ভূঁইয়া কমপ্লেক্সে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ১১:৩৪ এম
সুপারসপ ‘স্বপ্ন’ এখন কচুয়ার সুলতান ভূঁইয়া কমপ্লেক্সে

মো. রাছেল : দেশের জনপ্রিয় রিটেইল চেইন সুপারসপ ‘স্বপ্ন’ আউটলেট এখন কচুয়ার সুলতান ভূঁইয়ার কমপ্লেক্সে। কচুয়াবাসীর সুবিধার্থে নিত্যপন্যের বিপুল সমাহার নিয়ে এই আউটলেটের উদ্বোধন করা হয়।

বুধবার সকালে কচুয়া দক্ষিণ বাজারে স্বপ্ন’র আউটলেটের উদ্বোধন করেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এসময় তাঁর সাথে ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম।

স্বপ্নের কচুয়া আউটলেটের পরিচালক পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া ও কচুয়া উত্তর ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর জানান, স্বপ্ন উন্নতমানের পণ্য সংগ্রহ করে এবং আউটলেটের মাধ্যমে বিক্রয় করে আসছে। স্বপ্ন ভোক্তাদের নিবিড় সার্ভিস প্রদানের লক্ষ্যে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। কচুয়ার আউটলেটে স্বপ্ন ক্রেতাদের সুবিধার্থে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সরবরাহ করছে এবং কাস্টমার সেবা দিয়ে যাচ্ছে। এর সাফল্য কামনায় আমরা সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি।

এসময় কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, কচুয়া সদর দক্ষিণ ইউপির চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান, পরিচালকবৃন্দ সহ শত শত গ্রহক উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital