বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী নির্বাচিত সাংবাদিক শহিদুল ইসলাম খোকন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ১২:২২ পিএম
শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী নির্বাচিত সাংবাদিক শহিদুল ইসলাম খোকন

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষার উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন সাংবাদিক শহিদুল ইসলাম খোকন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী বাছাই কমিটি’র জড়িপে লিখিতভাবে নির্বাচিত করা হয়। উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের ধনারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দূর্গাপুর ইউনিয়ন ক্লাস্টার মিটিংয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়া, ক্লাস্টারের আওতাভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাকমন্ডলী, ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী ও সভাপতি উপস্থিত ছিলেন।

এসময় সকলের উপস্থিতিতে ৪০নং ব্রাহ্মণচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম খোকন একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদন্ধীতায় বিদ্যুৎসাহী নির্বাচিত করা হয়েছে।

জানা যায়, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জড়িপ চালিয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহারে উদ্বোদ্ধ করা, স্ব-উদ্যোগে বাথরুম নির্মান, পরিস্কার-পরিচ্ছন্ন রাখায় অবদান, বিদ্যালয়ে সৌন্দর্য বর্ধনে বৃক্ষ রোপণ, খেলা-ধূলার সামগ্রী বিতরণ, কাব দল গঠনসহ ব্যাক্তিগত অর্থায়নে বিদ্যালয় সমূহ ও শিক্ষার্থীদের মানোন্নয়নে অবধান রাখায় শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হন।

Model Hospital

শহিদুল ইসলাম খোকন মতলব উত্তরের ৪০নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, সৎ সঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, নগর টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি, দৈনিক ভোরের ডাক, দি বিজনেস স্টাডির মতলব উত্তর প্রতিনিধি, দৈনিক চাঁদপুর বার্তার স্টাফ রিপোর্টার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital