শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে হাইমচরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ১:০২ পিএম
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে হাইমচরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
মোঃ সাজ্জাদ হোসেন রনি : বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার বিকাল ৩ টায় হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা সদর আলগী বাজার এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক এর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, ১নং গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল হোসেন গাজী, ২নং আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাষ্টার, ৩ নং আলগী দক্ষিন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন বাচ্চু, ৪নং নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির মোল্লা, ৫নং হাইমচর ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদুর রহমান মোল্লা, ৬নং চরভৈরবী ইউনিয়নে বিএনপির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বিপ্লব প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান আখন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বোরহান উদ্দিন জুটন, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজি, ছাত্রদলের আহবায়ক মোঃ ফয়সাল আখন, সদস্য সচিব মোঃ মিলাদ হোসেন মাঝি, কলেজ ছাত্র দলের আহবায়ক মোঃ সবুজ হোসাই, সদস্য সচিব মোঃ আহসান হাবিবসহ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন- ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের শত্রুদের সঙ্গে কোনোদিন আপস করেননি বলেই তিনি গণমানুষের অধিকারের পক্ষের একজন আপসহীন নেত্রীতে ভূষিত।
চিকিৎসার দাবী জানিয়ে তারা বলেন- খালেদা জিয়াকে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার দেওয়া হোক। সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হোক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital