সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জের মুন্সীরহাট মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায়

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ১:২৯ পিএম
ফরিদগঞ্জের মুন্সীরহাট মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায়
এস. এম ইকবাল : ফরিদগঞ্জের সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সীরহাট আই এইচ ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর সোমবার সকালে মাদ্রাসা মাঠে উক্ত মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোরশেদ আলমের সভাপতিত্বে ও সহ- শিক্ষক গনিত আবু নোমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন মামুন মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদ্রাসার সহ- অধ্যাপক কামরুজ্জামান, মাদ্রাসা গভর্নিং বডির সাবেক সদস্য মাওলানা শফিকুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা গভর্নিং বডির সদস্য রুহুল আমিন মুন্সী, মফিজুল ইসলাম মুন্সী, মাদ্রাসার প্রভাষক বাংলা আবু ইউছুফ খান, প্রভাষক আরবি মাওলানা মাহবুব আলম, আব্দুর রহমান, প্রভাষক ইংরেজি হাছান মাহমুদ ছাড়াও মাদ্রাসার শিক্ষক, ছাত্র- ছাত্রী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।