বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পরিবার পরিকল্পনা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৬:১২ পিএম
শাহরাস্তিতে পরিবার পরিকল্পনা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
রাফিউ হাসান হামজা : চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক এক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক সভা ও ১০ জন সহকর্মীর অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার স্বনামধন্য জনপ্রশাসন পদকপ্রাপ্ত উপপরিচালক জনাব ডাঃ মোহাম্মদ ইলিয়াছ, সহকারী পরিচালক জনাব আমিনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মরত স্টাফগণ।
উল্লেখ্য যে, চিতোষী পশ্চিম ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ ইকবাল হোসেন, মিডওয়াইফ করবী গাইন স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় জনপ্রশাসনের উপপরিচালক ডাঃ মোহাম্মদ ইলিয়াছ থেকে ফুলেল শুভেচ্ছা পান। পাশাপাশি গত ১০ মাসে ১৪৪ জন নারীকে সিজারবিহীন নরমাল ডেলিভারীতে বাচ্চা প্রসবে শাহরাস্তিতে বিশেষ ভূমিকা রাখায় প্রশংসা করেন।
সভায় ২০২২ সালের পরিবার পরিকল্পনার কার্যবিবরণী অগ্রগতি উপস্থাপনা করা হয়। অগ্রগতি বৃদ্ধির লক্ষ্যে মাঠ কর্মীদের কাজের গতি বৃদ্ধির এবং স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি বৃদ্ধির লক্ষে বিশেষ ক্যাম্প অনুষ্ঠান করার অনুরোধ করা হয়। সেই সাথে কাজে সচেতনতা অবলম্বন করারও আহ্বান করেন কর্মকর্তারা। বিদায়ী সহকর্মীদের বিভাগের পক্ষ থেকে শুভকামনা ও সুস্বাস্থ্য কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital