বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের লক্ষ্যে মহামায়া বাজার ব্যবসায়ীদের সাথে চেয়ারম্যানের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ২:০১ পিএম
ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের লক্ষ্যে মহামায়া বাজার ব্যবসায়ীদের সাথে চেয়ারম্যানের মতবিনিময়
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী মহামায়া বাজার ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা করেছেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে মহামায়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর বেপারীর প্রাতিষ্ঠানিক কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় মতামত ব্যক্ত করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন বেপারী, ইউনিয়ন পরিষদের সদস্য ও বাজার ব্যবসায়ী কবির হোসেন রনি, শাহাদাত মিজি, হাবিবুর রহমান হাজী, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন বেপারী, মুদি ব্যবসায়ী ফজলুল হক বেপারী, তাফাজ্জল হোসেন তালুকদার, আকতার পাটওয়ারী, হোটেল ব্যবসায়ী মনির হোসেন, মাংস ব্যবসায়ী দেলোয়ার হোসেন দুলু, কনফেকশনারি ব্যবসায়ী আলী আশ্বাদ গাজী, তরকারী ব্যবসায়ী আনোয়ার হোসেন, গ্যাস ব্যবসায়ী আলমগীর হোসেন সরকার, হার্ডওয়্যার ব্যবসায়ী সোহরাব হোসেন কুসুম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও ব্যবসায়ী আরিফুল ইসলাম তুষার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মেহেদী হাসান বেপারী, কাপড় ব্যবসায়ী বাচ্চু মিজি, মুনাফ মিজি, ঔষধ ব্যবসায়ী তাজুল ইসলাম পাঠান, ফল ব্যবসায়ী মাসুদ বেপারী, মাছ ব্যবসায়ী কালু, আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন রানাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় মহামায়া বাজারের অব্যবস্থাপনা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের দাবী জানান ব্যবসায়ীরা।
এসময় বাজারের গলিগুলোতে রাখা ব্যবসায়ীদের মালামাল উচ্ছেদ করে দেয়া, বাথরুমের সমস্যাগুলি সমাধান করা, নিরাপত্তাকর্মী বাড়ানো, চুরি ঠেকাতে সিসি ক্যামেরার আওতাভুক্ত করা, মাছ ও তরকারির বাজার একত্রে করা, সড়কের পাশের হকারদের অন্যত্র বসানোসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের আনীত মতামতগুলো লিপিবদ্ধ করেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব এম এ কুদ্দুস আখন্দ রোকন।
দ্রুত বাজার ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স করে নিয়ে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন দেয়ার আশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital