বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

উপাদী দক্ষিণে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ পাটওয়ারী জনপ্রীয়তায় শীর্ষে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ১:৫২ পিএম
উপাদী দক্ষিণে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ পাটওয়ারী জনপ্রীয়তায় শীর্ষে

সজীব খান : ২৮ নভেম্বর তৃতীয় দাফের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউছুফ পাটওয়ারীর আনারস প্রতিকে চলছে ব্যাপক প্রচারণা। প্রতিনিয়তই ইউনিয়নব্যাপি তার গণসংযোগ, মাইকিং ও মিছিল অব্যাহত রয়েছে, তৃনমূলের ভোটারদের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

উপাদী দক্ষিন ইউনিয়নে আপামর জনতা ইউসুফ পাটওয়ারীকে এবার চেয়ারম্যান হিসেবে দেখতে চয়। ইউসুফ পাটওয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ব্যানার, পোস্টার ও লিফলেট নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কামনা ও দোয়া চাচ্ছেন। তিনি নেতাকর্মী, সমর্থক ও সুধীজনদেরকে নিয়ে গণসংযোগের মাধ্যমে এলাকাবাসী সহ ভোটারদের কাছে গিয়ে আনারস প্রতীকে ভোট প্রার্থনা করেন। উপাদীর উন্নয়নের জন্য ইউছুফ পাটওয়ারী তার আনারস প্রতীকের বিজয় করতে সকলের সহযোগীতা কামনা করে ভোট প্রার্থনা করেছেন।

এ বছর ইউসুফ পাটওয়ারী সমর্থনে এলাকাবাসীও ব্যাপক সাড়া দিচ্ছেন। দলমত নির্বিশেষ সবাই ঐক্যবদ্ধ ভাবে আনারসের জন্য কাজ করবেন। উপাদীর আপামর জনতার কথা চিন্তা করে এলাকাবাসী এবার তাকে ভোট দেয়ার চিন্তা করছেন। কারন এলাকায় অসহায়, মেহনতি মানুষের জন্য ইউসুফ পাটওয়ারী নিবেদিত ভাবে কাজ করছেন, পাশে থাকছেন, উপাদীর শিক্ষা বিস্তারের জন্য ইউসুফ পাটওয়ারী অসহায় শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সরাসরি ঝড়িত থেকে শিক্ষা বিস্তারে কাজ করছেন। ইউসুফ পাটওয়ারীদের একটা সামাজিক অবস্থান রয়েছে। এ কারনে ও মানুষ তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাচ্ছে।

ইউসুফ পাটওয়ারী ছাত্র অবস্থান থেকে রাজনীতিতে যুক্ত ছিলেন, এবং রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন এলাকাবাসীর কল্যাণে বিভিন্নভাবে কাজ করে আসছেন। চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে বহু আগে থেকেই যোগাযোগ রক্ষা করে আসছেন এলাকাবাসীদের সাথে। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

Model Hospital

জানা গেছে, ইউছুফ পাটওয়ারী পেশায় একজন ব্যবসায়ী। এলাকায় রাজনীতির পাশাপাশি সমাজ সেবক ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে তিনি বেশ পরিচিত। তিনি দীর্ঘদিন এলাকাবাসীর সুখে দুখে পাশে রয়েছেন। সেই সাথে শিক্ষানুরাগী হিসেবে ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের টানা ৩য় বার সভাপতি, করবন্দ আল আমিন দাখিল মাদ্রাসার টানা ৬ষ্ঠ বার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া দক্ষিণ করবন্দ পাটওয়ারী বাড়ী জামে মসজিদ ও ঈদগাঁহ ময়দানের সভাপতি হিসেবে বহু বছর যাবত দায়িত্ব পালন করে আসছেন।

এছাড়াও তিনি নেতাকর্মী ও এলাকাবাসীদের সাথে নিয়ে বিভিন্ন জাতীয় দিবসগুলো পালন করে আসছেন। তার সার্বিক গুনাগুনে তিনি এবার জনপ্রতিনিধি হবার যোগ্যতা রাখেন। সেজন্য এলাকাবাসী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবার চেয়ারম্যান হিসেবে দেখতে চান। এলাকার জনগণের একটাই কথা নিরপেক্ষ নির্বাচন হলে ইউছুফ পাটোয়ারী বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।