শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁসক অধ্যক্ষ বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভার কমিশনার নির্বাচিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৪:০৯ পিএম
চাঁসক অধ্যক্ষ বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভার কমিশনার নির্বাচিত

ক্যাম্পাস রিপোর্ট : জেলার প্রাচীনতম বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা রোভার কমিশনার নির্বাচিত হয়েছেন। একই কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক সুমন মজুমদার নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কামরুল হাসানে সভাপ্রধানে বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর রোভার কাউন্সিলের ত্রৈবার্ষিক সাধারণ সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় পূর্ববর্তী ত্রৈবার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। নির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত জেলা রোভারের বিগত তিন বছরের বাস্তবায়িত কার্যক্রমের পর্যালোচনা ও অনুমোদন করা হয়। জেলা কমিশনার, নির্বাহী কমিটির সহসভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদক, যুগ্ম-সম্পাদক ও আরএসএল প্রতিনিধি নির্বাচিত করা হয়।

বেলা সাড়ে ১২টায় চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ জেলা প্রশাসকের কার্যালয় থেকে কলেজে ক্যাম্পাসে এসে পৌঁছলে চাঁদপুর সরকারি কলেজ রোভার ইউনিট তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়। প্রফেসর অসিত বরণ দাশ তাঁকে বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভার কমিশনার নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি চাঁদপুর সরকারি কলেজের রোভার সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘‘স্কাউটিং একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে। স্কাউটিং থেকে অর্জিত শিক্ষা তোমরা জনকল্যাণ ও মানবসেবায় ব্যয় করবে। তাহলেই এ দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।’’

Model Hospital

কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বেদারুল আলম, পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সেলিম হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার ও কলেজ রোভার ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ইতিহাস বিভাগের প্রভাষক সুমন মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital