জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইকে মারধরের অভিযোগ
মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইকে লাঞ্চিত ও মারধরের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ গাজীপুরে মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটেছে। লাঞ্চিতের শিকার দক্ষিণ গাজীপুর গ্রামের মৃত সৈয়দ হোসেন মোল্লার ছেলে সফিক মোল্লা ও তার স্ত্রী রিনা বেগম। এবিষয়ে রিনা বেগম বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ গাজীপুর গ্রামের মৃত. সৈয়দ হোসেন মোল্লার বড় ছেলে তার সকল সম্পত্তি স্ত্রীর নামে হেবা রেজিষ্ট্রি করে দেয়। সেই সূত্র ধরে সফিক মোল্লার ছোট ভাই ফারুক মোল্লাও বোন শাহিনুর বেগম’সহ আরও অজ্ঞাতনামা আরও ২/৩ জন নিয়ে নিয়ে বড় ভাই ও ভাবিকে মারধর করতে আসে। দেশীয় অস্ত্র লাঠি সোটা ও দা নিয়ে আঘাত করতে আসে এবং গালমন্দ করে। বড় ভাই ও ভাবীকে লাঞ্চিত ও মারধর করে।

এ বিষয়ে মামলার বাদী রিনা বেগম বলেন, আমার স্বামী মফিজ মোল্লা সংসারের বড় ছেলে। ছোট ভাই বোনকে মানষ করেছে এবং সংসারে হাল ধরেছ।

আমার দেবর ফারুক মোল্লা বিদেশে যাওয়ার সময় এবং ননদ শাহিনরকে বিবাহ দেওয়ার সময় জমি বিক্রি করেছে। আমার স্বামী বিক্রি করে নাই। তাই আমাকে তার সম্পত্তি লিখে দেওয়ায় দেবর ও ননদ আমাদের লাঞ্চিত করেছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত ফারুক মোল্লাকে ফোন দিলে মোবাইল রিসিভ করেনি।








