বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে কর্মকর্তাদের সাথে জাগ্রত’৯৬’র সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩১ পিএম
মতলব উত্তরে কর্মকর্তাদের সাথে জাগ্রত’৯৬’র সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

মতলব উত্তর ব্যুরো : স্বেচ্ছাসেবী অরাজনৈতিক ও সেবামূলক সামাজিক সংগঠন জাগ্রত’৯৬ (এসএসসি ব্যাচ’৯৬) মতলব উত্তরের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে উপজেলা ইউএনও, ওসি ও সমাজসেবা কর্মকর্তার সাথে সৌজন্য স্বাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু’কে ফুলের শুভেচ্ছা জানান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক’সহ নেতৃবন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, জাগ্রত’৯৬ নবনির্বাচিত সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক রাশেদ সরকার, সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ইসমাইল খান টিটু, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুল বারী, শিক্ষা বিষয়ক সম্পাদক মহসিন মাস্টার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন জমির প্রমুখ।

এ সময় সংগঠনের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক রাশেদ সরকার উপস্থিত সকলকে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু’র সাথে সকলকে পরিচয় করে দেন।

Model Hospital

নব গঠিত জাগ্রত ৯৬ সংগঠনের অভিষেক অনুষ্ঠান নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সাথে সম্ভাব্য তারিখের বিষয়ে আলোচনা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital