বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুজাতপুর বাজার কমিটি নিয়ে দ্বন্দ্বে দোকান ভাংচুর

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১:০৮ পিএম
সুজাতপুর বাজার কমিটি নিয়ে দ্বন্দ্বে দোকান ভাংচুর

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে কমিটি নিয়ে দ্বন্ধে দোকান ঘর ও আসবাবপত্র ভাংচুর করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের এ ঘটনা ঘটেছে। এ বিষয় সুজাতপুর বাজারের ব্যবসায়ী দোকান মালিক আবু হানিফ মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুজাতপুর বাজার বনিক সমিতি নামে কতিপয় কিছু লোকজন কমিটি করে ব্যবসায়ীদের নিকট কিছু দিন পর পর চাঁদা আদায় করে। মাসিক সভায় ব্যবসায়ীদের সকলকে না ডেকে কিছু লোকজন যেকোন সিদ্ধান্ত গ্রহন করে।

এ বিষয়ে বাজারের অন্য ব্যবসায়ীরা প্রতিবাদ করায় তাদেরকে বিভিন্নভাবে হুমকিসহ দিয়ে আসছে। গত ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বনিক সমিতির সভাপতি বিল্লাল হোসেন বেপারির নেতৃত্বে জঙ্গল ইসলামাবাদ গ্রামের মৃত নূরবক্স পাটোয়ারীর ছেলে বেনু পাঠোয়ারী ও মালু পাটোয়ারী, সিরাজ প্রধানের ছেলে আনিছুর রহমান’সহ আরো নাম না জানা কয়েকজন মিলে আবু হানিফের দোকানে গিয়ে তাকে মারধর করে ও দোকান ভাংচুর করে।

এবিষয়ে দোকান মালিক আবু হানিফ বলেন, বিল্লাল হোসেন বেপারির নেতৃত্বে বেনু পাটোয়ারী, মালু পাটোয়ারী ও আনিছ প্রধান’সহ আরো কয়েকজন আমাকে মারধর করে এবং দোকান ভাংচুর করা। এ সময় আমার দোকান থেকে ১৫ হাজার ৩শ’ টাকা নিয়ে যায়। দোকানের গ্লাস ভাংচুর করে ২০ হাজার টাকার ক্ষতি করে। আমি এই হামলার উপযুক্ত বিচার চাই।

Model Hospital

সুজাতপুর বাজার বণিক সমিতির সভাপতি বিল্লাল হোসেন বেপারীর মুঠোফোন কল করে না পাওয়ায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।