শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচর হাওলাদার বাজারে সোশ্যাল ইসলামি ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ১:৫৭ পিএম
হাইমচর হাওলাদার বাজারে সোশ্যাল ইসলামি ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন
মোঃ সাজ্জাদ হোসেন রনি : অবিরাম উৎকর্ষের পথে অগ্রযাত্রায় সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করতে হাইমচর উপজেলার হাওলাদার বাজারে সোশ্যাল ইসলামি ব্যাংক লিঃ এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে গ্রাহকের আর্থিক নিরাপত্তা ও বিভিন্ন ঋণ প্রদানের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ আউটলেট উদ্বোধন করা হয়।
২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার দুপুরে হাওলাদার বাজার হাওলাদার মঞ্জিলের ২য় তলায় এ এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়। এতে সোশ্যাল ইসলামি ব্যাংক চাঁদপুর শাখার এস এ ভি পি ও শাখা প্রধান মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে ও হাইমচর আল হেরা মডেল মাদরাসার পরিচালক মাওলানা মোঃ হাফিজুর রহমান এর সঞ্চালনায় ব্যাংকের শুভ উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্রগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতীব আওলাদে রাসূল সাঃ সাইয়্যেদ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান ফারুকী, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হাই মাতাব্বর, মোঃ ইউসুফ আলী, সিরাজ মিজি, বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার,৭নং ওয়ার্ড ইউপি সদস্য ইসমাইল হোসেন কাজী প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital