শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পিআইওদের জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ পিএম
চাঁদপুরে পিআইওদের জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান
সজীব খান : জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে পিআইও অফিসের অর্ধদিবস কর্মবিরতি পালন শেষে চাঁদপুর জেলার পিআইওগন প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারক লিপি প্রদান করেছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা জেলা প্রশাসক কামরুল ইসলামের কাছে তাদের দাবিগুলো তুলে ধরে স্মারক লিপি প্রদান করেন।
তাদের দাবিগুলো হচ্ছে, দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ডিআরআরও পদে আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও পদে আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা  অধিদপ্তরের কর্মচারীদের পদ পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি চলতি দায়িত্ব নিয়োগ মাধ্যমে পুরাণ।
চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম নের্তৃত্বে কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আশিকুর রহমান, হাজিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জাকির হোসেন, শাহরাস্তি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সবুজ, মতলব দক্ষিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রবিউল ইসলাম খান, মতলব উত্তর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরঙ্গজেব, ফরিদগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিল্টন দস্তিদার, হাইমচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ শাওন।
এসময় জেলা দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রান বিভাগের সকল কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
ওেই সময় জেলা প্রশাসক তাদের দাবিদাবা গুলোর কথা মনোযোগ সহকারে শুনেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital