শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

মতলব উত্তর উপজেলায় সদস্য প্রার্থী আলাউদ্দিন সরকার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ২:৫৯ পিএম
মতলব উত্তর উপজেলায় সদস্য প্রার্থী আলাউদ্দিন সরকার

মতলব উত্তর ব্যুরো : আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে (ওয়ার্ড নং ০৫) মতলব উত্তর উপজেলা থেকে সদস্য পদে নির্বাচনে অংশগ্রহন করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মো. আলাউদ্দিন সরকার মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ফৈলাকান্দি গ্রামের সরকার বাড়ির কৃতি সন্তান। ১৯৭১সালে সবুজের অরণ্য খ্যাত ফৈলাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে কৃতিত্বের সাথে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯১ সালে ঢাকার তিতুমীর কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন, ১৯৯৬ সালে ঢাকা কলেজ থেকে মাষ্টার্স সম্পন্ন করেন।

মো. আলাউদ্দিন সরকার ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবহারকারি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি প্রথম শ্রেণির ঠিকাদার।

কৃষক বান্ধব মেহনতী মানুষের অগ্রজ সৈনিক প্রতিনিয়ত রয়েছেন মানুষের সেবায় সর্বদা নিয়োজিত। মতলব উত্তর উপজেলার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের জন্য অন্তরালে মুখ্য ভূমিকা পালন করেছেন তারুণ্যের প্রতিচ্ছবি আস্থার স্থল প্রিয় এই গুণীজন। কখনো আঘাত নয় ভালোবাসা বিলিয়ে জায়গা করে নিয়েছেন জনসাধারণের অন্তরে অন্তরে।

Model Hospital

মো. আলাউদ্দিন সরকার জানান, আমি জনগণের প্রত্যাশা অনুযায়ী নিজ এলাকা ছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামের জনগণের সেবা করার চেষ্টা করছি। আমি জনগণের সেবক হিসেবে থাকতে চাই। মানুষের কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে চাই। সেজন্যই জেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলা থেকে সদস্য পদে নির্বাচন করতে চাই। আমি সবার সহযোগিতা ও দোয়া চাই। মতলব উত্তর উপজেলার সকল জনপ্রতিনিধিনের আকুণ্ঠ সমর্থন চাই। আমি নির্বাচিত হলে দল ও মতের উর্ধ্বে থেকে কাজ করবো।আরো খোঁজ নিয়ে জানযায়, মো. আলাউদ্দিন সরকার সর্বস্তরের জনগণের জন্য নিবেদিত ভাবে কাজ করে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। অসহায় নিপীড়িত মানুষের পাশে থেকে তাদের সহায়তা করেছেন। এজন্য তিনি এখন জেলা পরিষদে সদস্য পদে নির্বাচন করে মতলব উত্তর উপজেলার জনগনের সেবক হতে চান।

তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ ১৭ অক্টোবর।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।