শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

যৌতুকের জন্য স্ত্রীকে পেটালেন ইমাম

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩০ পিএম
যৌতুকের জন্য স্ত্রীকে পেটালেন ইমাম

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২ লাখ টাকা যৌতুক না দেওয়ায় স্ত্রীকে বেধড়ক পিটিয়ে আহত করেছেন এক মসজিদের ইমাম। অভিযুক্ত সেই ইমামের নাম মুফতি মোহাম্মদ ইয়াছিন। তিনি ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামের জহিরুল ইসলাম সরকারের ছেলে। ছোট মরাদোন জিলানীয়া জামে মসজিদের ইমাম তিনি।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাদিয়া আক্তার (২০)কে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ইমাম মুফতি মোহাম্মদ ইয়াছিন সাড়ে পাঁচানী গ্রামের খায়রুল হাসান মুফতীর মেয়েকে বিয়ে করেন। ইমামতি পেশার সঙ্গে বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিল করেন তিনি।

সাদিয়া আক্তারের বাবা খায়রুল হাসান মুফতী বাদি হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ জন্য দোকানপাট ও ব্যবসা বাণিজ্য করার জন্য ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু খায়রুল হাসান মুফতী এত টাকা দিতে ব্যর্থ হলে ক্ষিপ্ত হয়ে তাকে শ্বশুরবাড়িতেই মারধর করেন মুফতি মোহাম্মদ ইয়াছিন। তাদের সংসারে ইকরা নামে ২ বছরের কন্যা সন্তান রয়েছে।

খায়রুল হাসান মুফতী বলেন, মেয়ের জামাই প্রায়ই আমার কাছে মোটর সাইকেল’সহ সংসারের আসবাবপত্র কিনে দেই। আমি তার দাবিকৃত টাকা দিতে না পারায় আমার মেয়েকে মারধর করে রাস্তা ফেলে রাখে। হত্যার উদ্দেশ্যে কিল, ঘুষি মারিয়া মুখ মন্ডল ও শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত নীলা ফুলা জখম করে। আহত সাদিয়া আক্তারের শোর-চিৎকারে সাক্ষী ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করিয়া মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে।

Model Hospital

মুফতি মোহাম্মদ ইয়াছিন বলেন, যৌতুকের জন্য মারধর করা হয়নি। তবে আমার স্ত্রীকে পর্দা করার জন্য কয়েক দফা বলেছি। কিন্তু তিনি বেপর্দা চলা ফেরা করে তাই শাসন করেছি।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, মারধরের অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital