শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৩:২৬ পিএম
কচুয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

কচুয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।

‘‘অধিকার সমতা ক্ষমতায়ন, নারী কন্যার উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে কচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।

এসময় তিনি বক্তব্যে বলেন,নারীরা শিক্ষিত হলে আগামীতে পুরো সমাজ শিক্ষিত হবে। নারীকে সম্মান করতে শিখতে হবে। তাদের ভিন্নভাবে দেখার সুযোগ নেই। ছেলে বা মেয়ে হওয়ার কারণে সন্তানদের মধ্যে বৈষম্য করা যাবে না। পুরুষের পাশাপাশি প্রত্যেকটি ক্ষেত্রে নারীর ভূমিকা রয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আলীম লিটন, সিনিয়র উপজেলা মৎস্য সহকারী কর্মকর্তা মো.জহিরুল ইসলাম, নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আক্তার প্রমুখ।

Model Hospital

এ সময় উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক-শিক্ষিকা, নারী উদ্যোক্তা ও বিভিন্ন প্রশিক্ষণ নারীরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital