শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৮:৪৮ পিএম
হাইমচরে আর্ন্তজাতিক নারী দিবস পালিত
“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাইমচরে আর্ন্তজাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন এর সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।
তিনি বলেন, পরিবার থেকেই নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হবে, পুরুষদের যেভাবে দেওয়া হয়েছে ঠিক নারীদের অধিকারও সেভাবে দিতে হবে। আজ নারীরা অনেক নির্যাতিত নিপীড়িত, তাই নারীদেরকে সুরক্ষা দিতে হবে। আজ নয় মাসের মেয়ে বাচ্চাও নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই পরিবার এবং সামাজিক ভাবে আমাদেরকে সুশিক্ষা গ্রহণ করতে হবে, নারীদেরকে সম্মান এবং নিরাপত্তা দিতে হবে। আমাদের দেশে নারীদেরকে ইভটিজিং করা ব্যক্তিকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। যারা ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করছে তারা আসলে নারীদেরকে অসম্মান করছে।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নায়ন কর্মকর্তা আজহারুল ইসলাম চৌধুরী, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম, হাইমচর থানা অফিসার ইনচার্জ প্রতিনিধি এসআই সমীর, হাইমচর সরকারি মহাবিদ্যালয় সাবেক সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান মুকুল, স্বপ্ন প্রকল্প অফিসার আলতাফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর সরকারি মহাবিদ্যালয় রোভার স্কাউট সদস্য এবং স্বপ্ন প্রকল্পের নারীগণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital