শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:০২ পিএম
জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮সেপ্টেম্বর (রবিবার) দুপুর ১টায় কলেজের সভাকক্ষে কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের পরিচালনায় সভাপতি বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সভায় কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন , কলেজের শিক্ষার মান উন্নয়নে এবং নিয়মিত পাঠদানে শিক্ষকদের আরো মনোযোগী হতে হবে । শিক্ষক ও স্টাফদের আগমন প্রস্থান নিশ্চিত করতে হবে ।বিষয়টি নিয়মিত মনিটরিং করবে অধ্যক্ষ । আগামীতে কলেজের ফলাফল যাতে ভালো হয়,সাফল্যজনক হয় তার দিকে নজর দিতে হবে । তিনি আরো বলেন, কলেজের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে গভনির্ং বডি কাজ করছে । মাননীয় শিক্ষামন্ত্রী ডা:দীপু মনি এমপির প্রতি আমরা কলেজ কর্তৃপক্ষ সর্বদা কৃতজ্ঞ। নতুন একাডেমিক ৪তলা ভবন আমাদেরকে দিয়েছেন ।নতুন ভবনে আমাদের কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে । তিনি আরো বলেন, শিক্ষক-কর্মসূচীদের কোন অনিয়ম পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে ।এ ছাড়াও সভায় বেশকিছু গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয় ।

এসময় সভায় অংশগ্রহন করেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো: আবুল কালাম আজাদ, কলেজের সহকারি অধ্যাপক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো: গোলাম সারওয়ার, শিক্ষক প্রতিনিধি সদস্য মো: মুনজুর হোসেন পাটওয়ারী, গভনির্ং বডির অভিভাবক সদস্য মো: দিদার হোসেন মিজি,মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য ও শরীর চর্চা শিক্ষক হালিমা আক্তার, কলেজ অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital