শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি টামটা উত্তরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ২:৪৩ পিএম
শাহরাস্তি টামটা উত্তরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
রাফিউ হাসান হামজা : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ ও হোসেনপুর বাজার কমিটির যৌথ উদ্যোগে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) উপজেলার টামটা উত্তর ইউনিয়ন ও হোসেনপুর বাজার কমিটির সমন্বয়ে গঠিত থানা পুলিশের ৫ নং বিটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বিট অফিসার এসআই মাহাদী এবং এসআই রহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টামটা উত্তর ইউনিয়নের চেয়্যারম্যান ওমর ফারুক দর্জি।
সভায় সংক্ষিপ্ত বক্তব্যে শাহরাস্তি থানার ওসি আব্দুল মান্নান বলেন, পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। যাতে করে জনগণ আরো দ্রুত সময়ে যেকোন ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়। শাহরাস্তি থানা এলাকায় আপনাদের যেকোন সমস্যায় থানার দরজা আপনাদের জন্য সব সময় খোলা। কোন ভয় বা সংকচের কারণ নেই।
এসময় উপস্থিতির মধ্যে আরও বক্তব্য রাখেন টামটা উত্তর ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, ইউপি সদস্য আনোয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital