বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এসএ টিভি’র চাঁদপুর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু 

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৩:২১ পিএম
এসএ টিভি’র চাঁদপুর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু 
নিজস্ব প্রতিবেদক : দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এসএ টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মনিরুজ্জামান বাবলু।
গেল ১৭ সেপ্টেম্বর শনিবার এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ  সাক্ষরিত নিয়োগপত্র গ্রহণ করেন তিনি।
মনিরুজ্জামান বাবলু ২০০৫ সাল থেকে সাংবাদিকতা পেশায় নিয়োজিত। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা গ্রামের সাবেক ইউপি সদস্য মো. আনোয়ার হোসেনের বড় ছেলে।
বর্তমানে তিনি জাতীয় ইংরেজি দৈনিক ট্রাইবুনালের চাঁদপুর জেলা প্রতিনিধি, দৈনিক আলোকিত চাঁদপুর,  সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার যুগ্ন-সম্পাদক ও অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল  পপুলার বিডিনিউজের এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি জেলার সাহিত্য মঞ্চের সহ- সভাপতি, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সংগঠনে জড়িত রয়েছেন। তিনি  টিআইবির স্বজন শাখার আহবায়কসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী হিসেবে তিনি পরিচিত।  ইতোমধ্যে তার লেখা একুশে বই মেলায় গল্পগ্রন্থ কালু মিয়ার পিএইচডি ও কাব্যগ্রন্থ সুপ্রভাত প্রকাশিত হয়। আগামী বই মেলায় আরো একটি গল্পগ্রন্থের প্রস্তুতি রয়েছে।
তাঁর রচনা ও পরিচালনায় একাধিক মঞ্চনাটক জনতার আদালতে ফাঁসির রায়, কিশোরীর লড়াই,  তনু স্মরণে ইভটিজিং, যুগবদল মঞ্চায়িত হয়  ও শর্টফ্লিম প্রেমারা নাটকটি বেশ আলোচিত হয়েছে।
মনিরুজ্জামান বাবলু পেশাগত  দায়িত্ব পালনে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন ফোরাম এবং বিভিন্ন সংগঠনসহ সকল শুভানুধ্যায়ীর সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital