বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিবিএফএমএ’র নির্বাচনে পরিচালক পদে চাঁদপুরের আমান ও কাজী মামুন জয়ী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৪:২৯ পিএম
বিবিএফএমএ’র নির্বাচনে পরিচালক পদে চাঁদপুরের আমান ও কাজী মামুন জয়ী
গাজী মোঃ মহসিন : বাংলাদেশ বাথরুম ফিটিংস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের (বিবিএফএমএ) কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক(২০২২-২০২৪ইং) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার যাত্রাবাড়ীর নুর কমিউনিটি সেন্টারে গত ১৭ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হয়। পরে শনিবার গভীর রাতে ভোটের ফলাফল প্রকাশ করা হয়।
নির্বাচনে ২০৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর পাঁচআনী গ্রামের মরহুম জয়নাল আবেদীন সরকারের পুত্র যমুনা মেটাল ওয়ার্কস্ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমান উল্যাহ কাজল। তিনি এর আগেও বাংলাদেশ বাথরুম ফিটিংস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের প্রথম সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ঢাকা গোল্ডেন ফর ফিউচার এসোসিয়েশন এর সভাপতির দায়িত্ব পালন করছেন।
এদিকে ১৯৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা গ্রামের কাজী বাড়ির মৃত কাজী নোয়াব আলীর পুত্র ফ্যান্টাসি মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ মামুন হোসেন। তিনি এর আগেও ঢাকা গোল্ডেন ফর ফিউচার এসোসিয়েশন সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি উত্তর যাত্রাবাড়ি সমাজকল্যাণ পরিষদের সদস্য ও চাঁদপুরের নিজ ইউনিয়নের কাজী বাড়ি জামে মসজিদ এবং আলম মাল বাড়ি জামে মসজিদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
দ্বিতীয়রাবের মত জয়ী হয়ে ভোটারদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে কাজী মামুন হোসেন বলেন, বাংলাদেশ বাথরুম ফিটিংস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২২-২০২৪) ইং পরিচালক পদে এ আপনারা আমাকে বিপুল ভোটে তৃতীয় স্থানে এবং টানা দ্বিতীয়বার আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করে আমাদের প্রাণের সংগঠন কে সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আমার জন্য আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমার জন্য দোয়া করেছেন। আপনাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন। এই বিজয় আপনাদের সবার।
এছাড়াও নির্বাচনে ২০৬ ভোট পেয়ে শাহিদুল ইসলাম প্রথম ও  হয়েছেন। ৩০৫ জন ভোটারের বিপরীতে ৪২ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে জয়ী  ২১ জন। এছাড়াও নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সোলায়মান পারসী ফয়সল। এসময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক আবু মোতালেব, হাফেজ হারুন, সফিকুল ইসলাম ভরসা, নিজাম উদ্দিন রাজেশসহ আমন্ত্রিত অতিথিরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।