বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান শোরসাক যুক্ত সঃপ্রাঃবি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৩:৫০ পিএম
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান শোরসাক যুক্ত সঃপ্রাঃবি

স্বপন কর্মকার মিঠুন : জেলা পর্যায় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে শোরসাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ঘোষণা করা হয়েছে।

জেলার প্রাথমিক শিক্ষা পদক ২০২২ বাছাই কমিটি শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে বাচাই শেষে ঘোষণা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তার। এছাড়া একই ভাবে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, শিক্ষিকা, শ্রেষ্ঠ এস,এম,সি, শ্রেষ্ঠ ক্যাব শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তার নামের তালিকা ঘোষণা দেওয়া হয়।

জেলা পর্যায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান শোরসাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তারের সঙ্গে কথা হলে তিনি বলেন, এই বিদ্যালয়টি উপজেলা পর্যায় এবং জেলা পর্যায় শ্রেষ্টত্ব লাভ করেছে।

Model Hospital

সংশ্লিষ্ট বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে আজ এই বিদ্যালয়ের শ্রেষ্ঠত্বর দৌড় গোড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে। মহান আল্লাহতালার নিকট শুকরিয়া জানাচ্ছি।

তিনি মাননীয় জেলা এবং উপজেলা পর্যায় সকল সংশ্লিষ্ট কর্মকর্তা ও আমার বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital