বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহামায়া আন নূর একাডেমির বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন 

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৪:১৬ পিএম
মহামায়া আন নূর একাডেমির বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন 
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার মহামায়া টাহরখিলস্থ আন নূর একাডেমির ২০২২ সালের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (২৪ সেপ্টেম্বর) একাডেমির মাঠে অনুষ্ঠিত হয়। আন নূর একাডেমির প্রতিষ্ঠাতা ও আমেরিকা প্রবাসী চাঁদপুরস্থ রুপসী বাংলার সভাপতি ফখরুল ইসলাম মাসুম এর আয়োজনে একাডেমির সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
একাডেমির সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হাই ফারুকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আকতার হামিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী। তিনি তার বক্তব্যে বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদেরকে এখন থেকেই মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা থাকতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে বখাটেদের উৎপাত কমাতে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকল পদক্ষেপ নিয়েছি। আপনারা এই কোমলমতি শিশুদের যত্ন নিবেন। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে যা যা করনীয় তা করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফখরুল আমিন সুমন, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রুহুল আমিন মোক্তার, শাখাওয়াত হোসেন পাটওয়ারী, একাডেমির ব্যবস্থাপনা কমিটির সদস্য ও লোধেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল কাইয়ুম ফারুকী, শাহতলী আদর্শ স্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন আজম, সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী।
এসময় আরো বক্তব্য রাখেন একাডেমির প্রধান শিক্ষক খোরশেদ আলম, সহকারী শিক্ষক মানিক হোসেন, অভিভাবক জাহানারা বেগম। আলোচনা শেষে একাডেমির প্রতিষ্ঠাতা মোঃ ফখরুল ইসলাম মাসুমের পক্ষ থেকে একাডেমির সকল শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম, সমাজসেবক জয়নাল খান, একাডেমীর পরিচালনা কমিটির সদস্য মাজহারুল ইসলামসহ এলাকার সুধীজন ও অভিভাবকবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।