সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি পরীক্ষা দিলেও কাঙ্খিত ফলাফল জানা হলো না মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ বন্ধুর

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ৩:১০ পিএম
এসএসসি পরীক্ষা দিলেও কাঙ্খিত ফলাফল জানা হলো না মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ বন্ধুর
মাসুদ হোসেন : পরীক্ষা শেষ তাই ঘুরতে বেরিয়েছে তিন বন্ধু। কিন্তু এসএসসি পরীক্ষা দিলেও আর ফলাফল জানা হলো না চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের হাঁপানিয়া পাটওয়ারী বাড়ির দুই বন্ধুর।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার সময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
জানা যায়, এদিন সাজ্জাদ, আসিফ ও শান্ত নামের তিন বন্ধু মিলে কপি হাউজে কপি খেয়ে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালালে মহামায়া এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় এক পথচারীর সাথে সজোরে ধাক্কা লেগে সাথে সাথে মোটরসাইকেলটি রাস্তার উপরে ছিটকে পড়ে যায়। পথচারী নজরুল ইসলাম পাটওয়ারীসহ তিন বন্ধুর অবস্থা খারাপ দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী একজনকে মৃত ঘোষনা করেন।
দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহীসহ পথচারীর অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে আরেক বন্ধু আসিফের মৃত্যু হয়।
জানা যায়, উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের পাটওয়ারী বাড়ির মোঃ হানিফ পাটওয়ারীর একমাত্র ছেলে মেহেদী হাসান শান্ত (১৭) ও একই বাড়ির আক্তার পাটওয়ারীর ছেলে আশ্রাফুল ইসলাম আসিফ (১৭) এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয় থেকে ঘটনার দিন এসএসসি পরীক্ষা শেষ করেন। কিন্তু ফলাফল জানা হলো না তাদের। উত্তীর্ণ হলেও মাধ্যমিকের সনদের থাকবেনা কোন মূল্য।
একই বাড়ির দুই বন্ধুর মৃত্যু যেন কেউ মানতে পারছে না কোন ভাবেই। এলাকায় বইছে শোকের মাতম। ১৭ বছর বয়সী তরতাজা দুই বন্ধুর হঠাৎ এই মর্মান্তিক মৃত্যু যেন সবারই কল্পনার বাহিরে ছিল। এদিকে পরিবারের পক্ষ থেকে শান্তকে লন্ডনে পাঠানোর পরিকল্পনা থাকলেও স্বপ্ন পূরণ হলোনা তাদের। দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যু যেন আকাশ ভেঙ্গে পড়েছে বন্ধু মহলের মাথায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগপ্রবণ কথা জানিয়ে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে চলছেন তাদের বন্ধুরা। বুধবার (২৪ নভেম্বর) সকালে জানাজা শেষে শান্ত ও আসিফের লাশ দাফন করা হয় তাদের পারিবারিক কবরস্থানে। সেই সাথে দুই বন্ধুর ভবিষ্যৎ স্বপ্নগুলোও নিভে যায় সবার অগোচরে।
অপরদিকে পথচারী নজরুল ইসলাম পাটওয়ারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আর আরেক মোটরসাইকেল আরোহী সাজ্জাদের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি দেখা দিলে বাড়িতে নিয়ে আসা হয়। এদিকে নিহতদের রুহের আত্মার মাগফেরাত ও তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী এবং এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।