বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

২৬ সেপ্টেম্বর সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়’র বাবার দশম মৃত্যু বার্ষিকী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪০ পিএম
২৬ সেপ্টেম্বর সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়’র বাবার দশম মৃত্যু বার্ষিকী

প্রেস বিজ্ঞপ্তি : ২৬ সেপ্টেম্বর চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সন্মানিত সদস্য, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি, ওয়ারুক মেডিল্যাব ফিজিওথেরাপি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর  বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর পিতা বিশিষ্ট সমাজসেবক চট্টগ্রাম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাবেক কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী দশম মৃত্যু বার্ষিকী।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তাহার শাহরাস্তি উপজেলাস্থ পৌরসভা ১১নং ওয়ার্ড এর আলোকিত কৃষ্ণপুর পাটোয়ারী বাড়ি  বায়তুল ফালাহ জামে মসজিদে ৩০ সেপ্টেম্বর শুক্রবার  দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

একই দিন চট্টগ্রাম , সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের উদ্যোগে  রিয়াদ বাথা সানসিটি পলিক্লিনিক কমিউনিটি সেন্টারে  মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে বলে তার পরিবার জানিয়েছেন।

উল্লেখ্য ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর আবদুল খালেক পাটোয়ারী   মৃত্যু বরন করেন।

Model Hospital

মরহুমের ৫ ছেলে, ৩ মেয়ে রয়েছেন। তার স্ত্রী ফিরোজা বেগম ২০২০ সালের ১০ জুন দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর ডাকে সবাইকে এতিম করে চলে গেছেন।
পরিবারের পক্ষ থেকে তাদের আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।