বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে খুন হওয়া আ’লীগ নেতা রফিকুল্লাহ’র জানাজা ও দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৩:০৮ পিএম
চাঁদপুরে খুন হওয়া আ’লীগ নেতা রফিকুল্লাহ’র জানাজা ও দাফন সম্পন্ন
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হওয়া জেলা আওয়ামী লীগ নেতা মো. রফিকুল্লাহ কোম্পানির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ২৫ সেপ্টেম্বর রোববার বাদ জোহর শহরের নতুন বাজারস্থ সফিনা বডিংয়ের পাশে মরহুমের নিজ বাড়ির জামে মসজিদ প্রাঙ্গনে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মুফতি সিরাজুল ইসলাম।

জানাজার নামাজে পূর্ব মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুনির আহমেদ, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও বাগাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়াত হোসেন গাজী বিল্লাল।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী সঞ্চালনায় বক্তারা বলেন, মরহুম রফিকুউল্লাহ পাটোয়ারী একজন রাজনীতিবিদ, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তিনি একজন পরোপকারী ও সদা হাস্যজ্জল, ভালো মানুষ হিসেবে সর্বমহলে পরিচিত। আমাদের মহান মুক্তিযুদ্ধে রফিকুল্লাহ পাটোয়ারী পরিবারের অনেক অবদান রয়েছে। বিশেষ করে তার বড় ভাই শহীদ জাবেদ মহান মুক্তিযুদ্ধে চাঁদপুর শহরের প্রথম শহীদ ছিলেন। এমন একজন মানুষকে নিজ বসত ঘরে দুর্বৃত্তের ছুরির আঘাতে খুন হতে হবে, এটি মেনে নেওয়া খুবই কষ্টের। চাঁদপুর শহরের মতো একটি শান্তিপূর্ণ জেলায় এটি আমরা কখনই প্রত্যাশা করিনি। আমরা অবিলম্বে দোষীকে সনাক্ত করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।পাশাপাশি মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।

এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

Model Hospital

জানাযার নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় সায়িত করা হয়। এর আগে পোস্টমডেম শেষে পুলিশ মরহুমের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

উল্লেখ : ২৪ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির কক্ষে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও শহীদ জাবেদের ছোট ভাই মো. রফিকউল্লাহ (৭০)। স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সদর কে যেন হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়। পুলিশ জানায়, নিহত রফিক উল্লাহর শরীলে ধারালো ছুরির একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ফলে প্রাথমিক ধারণা থেকে তার খুন হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে অধিকতর তদন্তের মাধ্যমে অপরাধীকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।