শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে নৌকা পেলেন পূরাতন ৫, নতুন মূখ ৬

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ৩:১৮ পিএম
হাজীগঞ্জে নৌকা পেলেন পূরাতন ৫, নতুন মূখ ৬

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনীত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে মনোনয়ন বোর্ডের দায়িত্ব প্রাপ্ত নেতৃত্ববৃন্দ চট্টগ্রাম বিভাগের চেয়ারম্যান পদে নৌকার মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করেন।

নৌকার মনোনীত প্রার্থীরা হলেন, ১নং রাজারগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আ. হাদি, ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন, ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, ৪নং কালচোঁ দক্ষিন ইউনিয়নে আকতার হোসেন, ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম মীর, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে আহসান হাবীব, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মো. মনির হোসেন গাজী, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা মজুমদার, ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে গিয়াস উদ্দিন বাচ্চু ও ১১নং হাটিলা পশ্চিমে এ কে এম মজিবুর রহমান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital