সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৩:৪০ পিএম
ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প

এস এম ইকবাল : চাঁদপুর ফরিদগঞ্জে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

২৮ সেপপ্টেম্বর বুধবার উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাইকপাড়া ইউজি উচ্চ গরীব ও অসহায় রোগীদের সু-চিকিৎসা সেবার আয়োজন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশিদ সাগর।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ধোধন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সহিদুল্লাহ তফাদার।

পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত গরীব ও অসহায় ছাত্র-ছাত্রীসহ ৫শতাধিক স্থানীয় অসহায় নারী ও পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

ডা. হারুন অর রশিদ সাগর প্রায়ই গরীব ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্যে এ ধরনের মহৎ আয়োজন করেন এবং তিনি নিজে উপস্থিত থেকে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। এবং পরে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Model Hospital

মেডিকেল ক্যাম্পে গাইনি, মেডিসিন, চক্ষু ও সার্জারি বিশেষজ্ঞ ৬জন চিকিৎসক রোগীদের সেবা দান করেন। তারা হলেন, ডাঃ হারুনুর রশিদ সাগর, চক্ষু ডাঃ আনোয়ার হোসেন, ডাঃ ফয়সাল ইসলাম, গাইনী ডাক্তার পাপিয়া শেলি, মেডিসিন ডাক্তার আব্দুর রৌফ রুবেয়েত, হৃদয় মজুমদার।

ফ্রি মেডিকেল ক্যাম্প তত্ত্বাবধানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেন, ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির মিজি, তোফায়েল ইসলাম পাটওয়ারী, আ’লীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারী, মোরশেদ আলম, সহিদুল ইসলাম পাটওয়ারী, ১নং ইউনিয়ন আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান বকাউল, উপজেলা যুবলীগের সদস্য মামুন পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বশির উল্লাহ, পৌর যুবলীগ নেতা কামরুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আসিফ, জেলা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম মজুমদার, ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী, ১ নং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক সাইদ আদনান প্রমুখ।

এসময় ডা. হারুন অর রশিদ সাগর বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে আজকের এই আয়োজন। তিনি আরো অনেক বছর আমাদের মাঝে বেচেঁ থাকবেন এই দোয়া করি। আল্লাহ যেন নেত্রীকে সুস্থ্য রাখেন ও ভালো রাখেন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।