সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে অনুর্ধ্ব ১৯ আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগীতার ফাইনাল ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ৩:৫৬ পিএম
চাঁদপুরে অনুর্ধ্ব ১৯ আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগীতার ফাইনাল ও পুরস্কার বিতরণ

গাজী মোঃ ইমাম হাসান : চাঁদপুরে অনুর্ধ্ব ১৯ আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগীতা-২০২১ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২৪ ডিসেম্বর বুধবার বিকেলে চাঁদপুর স্টেডিয়াম মাঠে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে হাইমচর উপজেলা বনাম ফরিদগঞ্জ উপজেলা দল। ১৪-১৫ পয়েন্টে হাইমচর উপজেলাকে হারিয়ে ফরিদগঞ্জ উপজেলা দল বিজয়ী হয়। টুর্নামেন্টে চাঁদপুর জেলার ৮ উপজেলার ৮টি দল অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা অঞ্জনা খান মজলিশ।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ এর সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় পুলিশ সুপার মিলন মাহমুদের সহধর্মিনী ডাঃ আফসানা শর্মী, এসপি হেডকোয়াটার মাঈনুল ইসলাম, চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ, ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন, হাইমচর থানার ওসি মাহবুবর রহমান মোল্লা, জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, কোষাধ্যক্ষ সুভাষ চন্দ্র রায়, সদস্য তমাল কুমার, আবু নাছের বাচ্চু পাটওয়ারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Model Hospital

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলায় জয় পরাজয় থাকবেই। অংশ গ্রহণ করাই হলো মূখ্য বিষয়। নতুন প্রজন্ম কে মাদক ও স্মার্টফোনের ব্যবহার থেকে রক্ষা করতে এ ধরনের টুর্নামেন্ট বেশী বেশী আয়োজন করা হবে।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।