বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মতলব উত্তরে ৩০টি স্পটে রুহুল এমপির উদ্যোগে মিলাদ ও দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪০ পিএম
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মতলব উত্তরে ৩০টি স্পটে রুহুল এমপির উদ্যোগে মিলাদ ও দোয়া

মতলব উত্তর ব্যুরো : দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা‘র জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতিও তিনি।

বুধবার(২৮ সেপ্টেম্বর) বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর-২ (মতলব উত্তর -দক্ষিন) নির্বাচনী আসন এর সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এর উদ্যোগে মতলব উত্তর উপজেলার ৩০টিরও অধিকস্থানে কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মতলব উত্তর উপজেলার যে সকল স্থানে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় এর উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে অন্যতম হলো, ফরাজীকান্দি ওয়েসিয়া দরবার শরীফ, দশানী বোরহানুল উলুম আক্রামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, সাড়ে পাঁচানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, দিঘলীপাড় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, দিঘলীপাড় কেন্দ্রীয় মসজিদ, দক্ষিন নাউরী দক্ষিন পাড়া জামে মসজিদ, দক্ষিন নাউরী কেন্দ্রীয় জামে মসজিদ, বাজার নাউরী মার্কায মসজিদ, মান্দারতলী কেন্দ্রীয় মসজিদ ও এতিমখানা, নবুরকান্দি কেন্দ্রীয় মসজিদ, বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসা ও এতিমখানা, বদরপুর শাহ সোলাইমান লেংটা মাজার মসজিদ, আমিয়াপুর বিবি ফাতেমা দাখিল মাদ্রাসা ও এতিমখানা।

জন্মদিন উপলক্ষে আয়োজিত এই দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা সহ দেশবাসীর জন্যেও বিশেষ দোয়া করা হয়েছে। এছাড়া সারা পৃথিবীর মুসলমানদের শান্তির জন্য দোয়া চাওয়া হয়েছে।

Model Hospital

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর এই জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে গত ২৪ সেপ্টেম্বর অন্যান্য বিশ্বনেতাদের অংশগ্রহনে ইউএনজিএ’র সাধারণ আলোচনায় অন্যান্য বছরের মতো বাংলায় ভাষণ দেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।