বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ছেংগারচর পৌরসভা শহর উন্নয়ন কমিটির সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪৬ পিএম
ছেংগারচর পৌরসভা শহর উন্নয়ন কমিটির সভা

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় শহর উন্নয়ন কমিটির (টিএলসিসি) সভা পৌর প্রশাসক হেদায়েত উল্লাহ সভাপতিত্বে ২৮ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভার প্রধান নিবার্হী কর্মকর্তা শাহ সুফিয়ান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্যারিষ্টার জুয়েল সরকার, জাইকা বাংলাদেশ স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা ইউসুকে কুরিহারা, জাইকা প্রতিনিধি মাসুদুর রশিদ, পৌরসভার নিবার্হী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, ১নং ওয়ার্ড সহায়ক সদস্য শামীম আহমেদ সরকার, ৩নং ওয়ার্ড সহায়ক সদস্য শহীদ উল্লাহ সরকার ৪নং ওয়ার্ড সহায়ক সদস্য রেফায়েত উল্লাহ দর্জি, ৫নং ওয়ার্ড সহায়ক সদস্য রমা দত্ত, ৬নং ওয়ার্ড সহায়ক সদস্য ঢালী কামরুজ্জামান হারুন, ৭নং ওয়ার্ড সহায়ক সদস্য শাহ আলম ছিদ্দিকী, ৮নং ওয়ার্ড সহায়ক সদস্য মফিজুল ইসলাম মাহফুজ, ৯নং ওয়ার্ড সহায়ক সদস্য বোরহান উদ্দিন, সাংবাদিক মমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, গিয়াস উদ্দিন, লিয়াকত আলী, রাকিব হাসান মুন্না, ছানা উল্লাহ সরকার, রেহান উদ্দিন প্রামাণিক, সাইফুল ইসলাম সরকার, পলি শিকদার, শ্যামল কুমার বাড়ৈ, ইউসুফ লস্কর, নকিব উদ্দিন প্রমুখ।

উক্ত সমন্বয় কমিটির সভা বিভিন্ন ওয়ার্ডের সহায়ক সদস্য এবং নাগরিকগণ নিজ নিজ এলাকার উন্নয়ন ও সমস্যার বিষয়ে তুলে ধরেন এবং পৌর প্রশাসক মো. হেদায়েত উল্ল্যাহ এসব সমস্যা সমাধানের পৌর সভার পরিকল্পনা ও রোড ম্যাপ জনগণের সামনে উপস্থাপন এবং সমস্যা সমাধানে সকলের সহযোগিতা ও পরামর্শ চেয়ে আলোচনা করেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।