বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে আ’লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:০১ পিএম
ফরিদগঞ্জে আ’লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

এস এম ইকবাল : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে কেক কাটা, র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, যুগ্ম-সাধারন সম্পাদক আলমগীর হোসেন স্বপন, ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, প্রচার সম্পাদক সুলতান আহাম্মেদ রিপন, পৌর আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হক, সহ-সভাপতি আব্বাস উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সহিদ উল্লাহ তপাদার, উপজেলা আ’লীগের সদস্য কামাল হোসেন মিয়াজি, এ্যাড. মোহাম্মদ আলী মজুমদার, ইকবাল হোসেন মিঠু, জায়েদ হোসেন বাবুল পাটওয়ারী, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম মিজি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুব আলম সোহাগ, পৌর আ’লীগ নেতা আব্দুর রহিম পাটওয়ারী, আলী হায়দার পাঠান টিপু, জহিরুল ইসলাম বাবু, মাসুদুর রহমান প্রমুখ।

এর আগে উপজেলা আ’লীগের কার্যালয়ের সামনে থেকে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, য্বুলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ সহ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি উপজেলা সদর এলাকা প্রদক্ষিণ করে। পরে কার্যালয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।